হাইব্রিড ফুলকপি হোয়াইট কিং: ইহা একটি আগাম জাতের হাইব্রিড ফুলকপি। ইহার গাছ খাড়া এবং ফুল ধবধবে সাদা হয়ে থাকে। ফুলের ওজন ১ কেজি প্রায়। রোপণের পর ৫০ দিনের মধ্যে ফসল তোল। যায়। ইহা ২০ জুলাই হতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বপনযোগ্য। ইহা চাষে বীজ হার: ৩০০ গ্রাম/একর, রোপণ দূরত্ব: ১৮ ইঞ্চি x ৩০ ইঞ্চি, ফলন: ২০ টন/একর।