আকারে বিশাল, স্বাদে সেরা—গোয়ালগাদ্দা শিমে লাভ বারোমাস!
শিমের বাজারে রাজত্ব করতে চান? দেশি শিমের মধ্যে সবচেয়ে বড় এবং মাংসল জাত—হাতিকানি বা গোয়ালগাদ্দা। স্থানীয় বাজারের গণ্ডি পেরিয়ে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে রপ্তানি হওয়া এই শিম এখন চাষিদের ভাগ্য বদলের চাবিকাঠি।
কেন ‘বীজ ঘর-১’ গোয়ালগাদ্দা শিম বীজ বেছে নিবেন?
বিশাল আকৃতি (Jumbo Size): এই জাতের শিম লম্বায় ৮ থেকে ১০ ইঞ্চি এবং প্রস্থে ২ থেকে ৩ ইঞ্চি পর্যন্ত হয়। এর বিশাল সাইজ এবং আকর্ষণীয় রঙের জন্য বাজারে অন্য যেকোনো শিমের চেয়ে এর চাহিদা ও দাম বেশি।
রপ্তানি যোগ্য: সিলেটে বহুল প্রচলিত এই জাতটি স্থানীয় চাহিদা মিটিয়ে বর্তমানে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের অন্তত ১৩টি দেশে রপ্তানি হচ্ছে। বাণিজ্যিক চাষিদের জন্য এটি অত্যন্ত লাভজনক।
দ্রুততম ফলন: বীজ বপনের মাত্র ৪৫-৫০ দিনেই গাছে ফুল আসে এবং ৫৫-৬০ দিনের মধ্যেই শিম তোলা বা হারভেস্ট করা যায়।
সেরা গুণমান: এই শিম অত্যন্ত সুস্বাদু ও মাংসল। ফলের বয়স বাড়লেও বা পাকার পূর্বক্ষণ পর্যন্ত এর ভেতরটা ফাঁপা হয় না এবং শিমগুলো নরম থাকে।
রোগ ও আবহাওয়া সহিষ্ণু: এটি উচ্চমাত্রায় ভাইরাস সহনশীল। এছাড়া অতিরিক্ত তাপমাত্রা এবং বৃষ্টি সহ্য করেও এটি টিকে থাকতে পারে। ফসলের জীবনকাল শেষ না হওয়া পর্যন্ত প্রতিটি শিম একই সাইজের থাকে এবং বেঁকে যায় না।
চাষাবাদ ও প্রযুক্তিগত তথ্য:
বপনের সময়: এই জাতটি আগাম চাষের জন্য উপযোগী। আষাঢ় থেকে ভাদ্র মাস (জুলাই থেকে অক্টোবর) পর্যন্ত বীজ বপনের উপযুক্ত সময়।
মাটি: সব ধরনের মাটিতেই এটি চাষ করা যায়।
ফলন: উচ্চ ফলনশীল এবং দীর্ঘমেয়াদী ফসল।
ছাদ বাগান ও পারিবারিক পুষ্টি: শৌখিন বাগানীদের জন্য এটি একটি জাদুকরী সবজি। বাসার ছাদ, ব্যালকনি বা বাড়ির আঙ্গিনায় মাচা তৈরি করে বা বড় টবে এই শিম চাষ করা যায়। মাত্র কয়েকটি গাছেই পরিবারের সারা বছরের ফরমালিন মুক্ত ও পুষ্টিকর সবজির চাহিদা মেটানো সম্ভব।